April 25, 2026, 5:56 am
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

আফ্রিকার ১৫ দেশের জোটের নাইজারে অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজারে অভ্যুত্থানকারী সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে পূর্ব আফ্রিকার ১৫ দেশের জোট ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোয়াস)।

জোটটির সদস্য দেশগুলোর সেনাপ্রধানরা তিনদিন নাইজেরিয়ার রাজধানী আবুজায় বৈঠক করেন। এ সময়  তারা ঠিক করেন কীভাবে ও কোথায় প্রথম অভিযান চালানো হবে। তবে অভিযান শুরুর আগে নাইজারকে এ ব্যাপারে অবহিত করা হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইকোয়াসের রাজনৈতিক বিষয়াবলী, শান্তি ও নিরাপত্তাবিষয়ক কমিশনার আব্দেল-ফাতাও মুসাহ শুক্রবার (৪ আগস্ট) বলেছেন, এসব ব্যাপারে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রীয় প্রধানরা।

তিনি আরও বলেছেন, ‘সামরিক অভিযান চালানো হলে কী কী করা হবে তা এ বৈঠকে ঠিক করা হয়েছে, যার মধ্যে রয়েছে আমাদের কী কী লাগবে, কোথায় এবং কীভাবে আমরা সেনা মোতায়েন করব।’

নাইজারে সম্ভাব্য সামরিক অভিযান চালানোর জন্য সংসদের উচ্চকক্ষ সিনেটের কাছে অনুমোদন চেয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। এছাড়া সেনেগালও জানিয়েছে, ইকোয়াস সিদ্ধান্ত নিলে তারা নাইজারে সেনা পাঠাবে।

তবে নাইজারের সামরিক জান্তা জানিয়েছে, যে কোনো ধরনের বহিঃআক্রমণ তাৎক্ষণিকভাবে প্রতিহত করবে তারা।

গত ২৬ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে অবরুদ্ধ করে রক্তপাতবিহীন এক সামরিক অভ্যুত্থান ঘটায় নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা। এরপর সেনাবাহিনীর বিশেষ এ শাখার প্রধান জেনারেল আব্দুররহমান চিয়ানি নিজেকে দেশের প্রধান হিসেবে ঘোষণা করেন।

৫৯ বছর বয়সী জেনারেল চিয়ানি ২০০৩ সালে আইভরি কোস্টে ইকোয়াসের ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। তাই তিনি খুব ভালো করেই জানেন তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযান চালানো হতে পারে।

ইকোয়াস সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিলেও জোটটির সদস্য মালি ও বুরকিনা ফাসো এর বিরোধীতা করেছে। তারা উল্টো হুমকি দিয়েছে, নাইজারের ওপর কোনো হামলা হলে সেটিকে মালি ও বুরকিনা ফাসো তাদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেবচনা করবে এবং যে কোনো সামরিক আগ্রাসনের মুখে নাইজারের জান্তার সহায়তায় এগিয়ে আসবে। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page