September 23, 2026, 1:54 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

আবারও ইউক্রেনের বাখমুত থেকে যোদ্ধা প্রত্যাহারের হুমকি দিলেন প্রিগোজিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আবারও সংঘাতময় বাখমুত থেকে নিজ বাহিনীর যোদ্ধাদের প্রত্যাহারের হুমকি দিয়েছেন রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভেজেনি প্রিগোজিন। ইউক্রেনীয়দের বিরুদ্ধে যুদ্ধের জন্য পর্যাপ্ত গোলাবারুদ সরবরাহের ঘাটতির জন্য এমন ঘোষণা দেন তিনি। এর আগে এমন হুমকি দিলেও তা কার্যকর করেননি তিনি।

প্রিগোজিন বলেছেন, ৯ মে নাৎসিদের বিরুদ্ধে সোভিয়েতের বিজয় উদযাপনের পরের দিন বাখমুত থেকে যোদ্ধাদের প্রত্যাহার করে নেওয়া হবে।

তিনি বলেন, ‘আমাদের সেনারা ১০ মে রুশ সামরিক বাহিনীর কাছে অবস্থান হস্তান্তর করবে।’

কিছু দিন আগে ওয়াগনার যোদ্ধাদের মৃতদেহের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে একটি ভিডিও করেন প্রিগোজিন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আরও অস্ত্র চেয়ে করা এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট করেছিলেন তিনি।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেস্ক অঞ্চলের ছোট শহর বাখমুতে গত বছরের জুলাই মাস থেকে রুশ ও ইউক্রেনীয় সেনারা তীব্র সংঘাতে লিপ্ত রয়েছে। রাশিয়ার কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটিতে এক সময় বড় ধরনের জয়ের আশা করলেও বর্তমানে সে আশায় কিছুটা ভাটা পড়েছে মস্কোর। শহরটি দখলে রাশিয়ার আক্রমণের নেতৃত্বে রয়েছে ওয়াগনার যোদ্ধারা।

অঞ্চলটি থেকে সেনা প্রত্যাহারের এমন হুমকির জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দায়ী করছেন প্রিগোজিন। মৃত যোদ্ধাদের লাশের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে করা ভিডিওতে তিনি বলেন, ‘শোইগু! গেরাসিমভ! কোথায় আপনাদের গোলাবারুদ? আপনাদের অফিসে বসে আয়েশ করতে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক হয়ে লড়তে আসা যোদ্ধারা এভাবে মারা যাচ্ছে।’

যুদ্ধ শুরুর পর থেকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও পদাতিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভের ওপর ক্ষোভ প্রকাশ করে একাধিকবার সমালোচনা করেছেন ওয়াগনার প্রধান।

গত সপ্তাহেই রুশ সামরিক ব্লগারের এক ভিডিওতে বাখমুতে ওয়াগনার যোদ্ধাদের দিন ফুরিয়ে আসছে বলে উল্লেখ করেছিলেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে চেয়েও পর্যাপ্ত পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ না পাওয়ায় হতাহতের সংখ্যা ৫ গুণ বেশি হচ্ছে এমন অভিযোগও করেছিলেন তিনি।

ফেব্রুয়ারিতেও এমনভাবে মৃত লাশের ছবি তুলে সেনাদের নিহতের জন্য রুশ সেনাপ্রধানকে দায়ী করেছিলেন তিনি। অবশ্য এসব দায় অস্বীকার করেছিল রুশ সেনাবাহিনী। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page