March 27, 2026, 1:17 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

আবারও গাজার হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল ;  ৮ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আবারও গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। উত্তর গাজার বৃহত্তম ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েল হামলা চালালে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী পুরো হাসপাতাল এলাকা ঘেরাও করে এবং ওই এলাকায় বোমাবর্ষণ করে। অন্তত আটজন নিহত ও দুইজন ডাক্তার আহত হয়েছেন। এর পরপরই ওই হাসপাতালের কর্মীরা জাতিসংঘ এবং রেড ক্রসের কাছে জরুরি সাহায্যের জন্য আবেদন জানায়।

পূর্ব সতর্কতা ছাড়াই ওই হাসপাতালে অতর্কিত হামলা চালানো হয়েছে বলে আল জাজিরাকে হাসপাতালের একটি মেডিকেল টিম।

গাজার গণমাধ্যম কর্মী সাফওয়াত আল-কাহলুত জানান, দেখে মনে হচ্ছে ইসরায়েলি বাহিনী আল-শিফা হাসপাতালে যা ঘটেছে তার পুনরাবৃত্তি করতে চলেছে এবং ইন্দোনেশিয়ান হাসপাতালও দখল করবে।

তিনি আরও বলেন, হামলার সময় জেনারেটরের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। বোমাবর্ষণের সময় মোবাইলের আলো ব্যবহার করে রোগীদের অপারেশন করেছে চিকিৎসকরা।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page