September 4, 2026, 6:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকার পতনের দাবিতে বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী পরিবহনের একটি দোতলা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ নভেম্বর) বিকাল ৫টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুক মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার কামরুল হাসান বলেন, আমাদের কর্মচারীদের নামিয়ে দেওয়ার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি আমাদের মালিকানা কোনো বাস নয়। এটি বিশ্ববিদ্যালয়ের ভাড়া বাস। তবে কে বা কারা আগুন দিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুক মিয়া বলেন, মিরপুর ১০ নম্বর এলাকা থেকে পল্লবী যাওয়ার পথে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাসের দ্বিতীয় তলার দুটি আসন পুড়ে গেছে। এতে কেউ হতাহত হননি। বাসের আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে রোববার (৫ নভেম্বর) বিকাল ৩টার দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় খুব বেশি ক্ষতি হয়নি। চৈতালী নামের বিআরটিসির এ দ্বিতল বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত যাওয়া-আসা করত।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page