November 3, 2026, 2:33 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আবারও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া আজ রোববার আবারও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে কি ধরণের ক্ষেপণাস্ত্র তা সনাক্ত করা যায়নি। সিউলের সেনাসূত্র এ খবর জানিয়েছে।
চলতি বছর উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারনে কোরীয় উপদ্বীপ জুড়ে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। গত মাসে দেশটি সর্বশেষ উন্নত আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া রোববার পূর্ব সাগরে অসনাক্ত এক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
এদিকে এর আগে উত্তর কোরিয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন সলিড ফুয়েল মটরের পরীক্ষা চালিয়েছে। দেশটির সরকারি সংবাদ মাধ্যম একে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বর্ণনা করে বলেছে, এটি নতুন ধরনের কৌশলগত অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হবে।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে জাতিসংঘের আরোপ করা কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।
গত মাসে ‘মনস্টার মিসাইল হোয়াসোং ১৭’ এর উৎক্ষেপণ দেখতে গিয়ে দেশটির নেতা কিম জং উন ঘোষণা দিয়ে বলেছেন, তিনি চান উত্তর কোরিয়া বিশে^র সবচেয়ে শক্তিধর পরমাণু দেশ হোক।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page