April 11, 2026, 4:03 pm
শিরোনামঃ
আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

আমরা ইউরোপে রাশিয়ার সঙ্গে শান্তিপূর্ণভাবে থাকতে চাই : জার্মান বিক্ষোভকারীদের ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জার্মান সরকার ইউক্রেনকে যে অস্ত্র এবং অর্থ সহায়তা দিচ্ছে তার প্রতিবাদে অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি পার্টির সমর্থকেরা নুরেমবারকে শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা ইউরোপে শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিতে জার্মান সরকারের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভকারীরা বলেন, “আমরা ইউরোপের সমস্ত মানুষের শান্তি চাই। আমরা ইউরোপের ও রাশিয়ার জনগণের জন্যেও শান্তি চাই। একইসঙ্গে আমরা ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে মিলেমিশে ইউরোপের শান্তিপূর্ণভাবে থাকতে চাই।”

গতকাল অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিলের ফুটেজে দেখা যায়, বিক্ষোভে অংশ নিয়ে লোকজন নানা ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড বহন করছেন এবং জার্মানির জাতীয় পতাকা হাতে নাড়ছেন। এ সময় তারা ইউক্রেন যুদ্ধে অংশ না নিতে জার্মানির নেতাদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তারা জার্মানি থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবিতে স্লোগান দেন। কিছু বিক্ষোভকারী শান্তির কবুতরের ছবি আঁকা পতাকা ও প্লাকার্ড বহন করেন।

এএফডি পার্টির সহ-প্রতিষ্ঠাতা তিনো চুরাপালা বলেন, “আমরা একমাত্র দল যারা সর্বসম্মতভাবে এবং সুস্পষ্টভাবে যুদ্ধের বদলে কূটনীতির পথ অনুসরণের আহ্বান জানাচ্ছি। ইউক্রেনে অস্ত্র পাঠানো অবশ্যই বন্ধ করতে হবে এবং চূড়ান্তভাবে কূটনীতি সেখানে পুনর্বহাল করতে হবে। এক বছরের বেশি সময়ের রক্তপাতের পর এটিই লক্ষ্য হওয়া উচিত।”

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page