September 27, 2026, 3:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আমরা পরাজিত হবো না : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র একদিন বাকি। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। দুই প্রার্থীই তাদের চূড়ান্ত নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন।

রোববার (৩ নভেম্বর) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প উত্তর ক্যারোলিনায় তার চূড়ান্ত নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। সেখানে প্রায় ৯০ মিনিট ধরে ভাষণ দিয়েছেন। ট্রাম্প বলেছেন, আমরা পরাজিত হবো না।

সমর্থকদের উদ্দেশে রিপাবলিকান প্রার্থী বলেন, যুক্তরাষ্ট্র এখন অধিকৃত দেশ কিন্তু শিগগিরই তা আর থাকবে না। ৫ নভেম্বর নির্বাচন হবে আমেরিকার মুক্তির দিন। আমেরিকা মুক্তি পেতে যাচ্ছে।

এ ছাড়া সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি কঠোর পরিশ্রম করছি কারণ আমাদের জিততে হবে।

এদিকে পরাজিত হলে এবারও ঝামেলা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প এমন আশঙ্কা প্রকাশ করছে তার প্রতিপক্ষ শিবির। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো মেনে নেননি ট্রাম্প। পাশাপাশি ট্রাম্প সমর্থকদের একটি বড় অংশ এখনো বিশ্বাস করে, সেই নির্বাচনের ফল চুরি করে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, একইরকম ‘চুরি’ যেন এবার না হতে পারে, তা নিয়ে বদ্ধপরিকর রিপাবলিকান শিবির। ‘চুরি’ হলে, অর্থাৎ ট্রাম্প নির্বাচনে হারলে কীভাবে ফলাফল পাল্টাতে হবে, সেই পরিকল্পনাও করে রেখেছে ট্রাম্পের ‘চুরি থামাও’ আন্দোলন।

এমন আশঙ্কার প্রেক্ষিতে কমলা হ্যারিস এবার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্প ক্ষমতায় গেলে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বাতিল করে দিতে পারেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page