September 27, 2026, 5:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আমরা পুতিন সরকারকে উৎখাত করতে চাইনি : ওয়াগনার প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্যারা মিলিটারি গ্রুপ ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বলেছেন, সম্প্রতি তার অনুগত যোদ্ধারা যে বিদ্রোহ করেছে তার লক্ষ্য পুতিন সরকারকে উৎখাত করা ছিল না।

গতকাল (সোমবার) ১১ মিনিটের এক রেকর্ড করা বার্তায় প্রিগোজিন এ দাবি করেন। তিনি বলেন, মস্কো অভিমুখে ওয়াগনার গ্রুপের সদস্যদের মার্চ করার মূল লক্ষ্য ছিল বিক্ষোভ-প্রতিবাদ করা, সরকার উৎখাত করা নয়। তিনি দাবি করেন, এই বিদ্রোহের আরেকটি লক্ষ্য ছিল- তার বাহিনীকে নিরস্ত্র করা থেকে রক্ষা করা।

ওয়াগনার গ্রুপের প্রধান এসব দাবি করলেও রুশ সরকার ২৪ জুনের ওই ঘটনাকে বিদ্রোহ হিসেবে দেখছে।

২৪ ঘন্টার কিছু কম সময় ধরে ওয়াগনার বাহিনী তাদের বিদ্রোহী তৎপরতা অব্যাহত রাখে। শেষ পর্যন্ত বেলারুশের মধ্যস্থতায় রুশ সরকারের সঙ্গে ওয়াগনার গ্রুপের আলোচনা হয় এবং প্রিগোজিন মস্কোর পথ থেকে তার সেনাদেরকে ফিরিয়ে নেন। এ সময় দুপক্ষের মধ্যে চুক্তি হয় যে, ওয়াগনার গ্রুপ তাদের বিদ্রোহী তৎপরতা বন্ধ করবে এবং রুশ সরকার ওয়াগনার গ্রুপের কোনো সদস্যকে বিচারের আওতায় আনবে না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page