September 3, 2026, 2:57 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থার হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল : নেতানিয়াহু যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

আমরা রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করছি না : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করছি না। যাদের গ্রেপ্তার করছি তারা হচ্ছে সন্ত্রাসী।

দোহা সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার (১২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন মন্ত্রী।

মানবাধিকার পরিস্থিতি এবং ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাগরিক পরিসর সংকুচিত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার নিয়ে কাজ করা বিশ্বের ছয়টি সংগঠন। রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের (আরএফকেএইচআর) ওয়েবসাইটে আজ মঙ্গলবার বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে ড. মোমেনের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।

জবাবে মোমেন বলেন, আমরা কোনো বিরোধী দলকে হয়রানি করছি না, নির্যাতন করছি না। আমরা যারা সন্ত্রাসী, যারা মানুষের বাড়ি-ঘর জ্বালায়, জনগণের সম্পত্তি; বিশেষ করে, বাস, ট্রেন, ট্রাক জ্বালায়…। যারা মানুষকে মারছে তাদের আমরা শাস্তির আওতায় নিচ্ছি। আমরা কোনো রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করছি না। আমরা যাদের গ্রেপ্তার করছি তারা হচ্ছে-সন্ত্রাসী।

তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা আহ্বান করবো যারা সন্ত্রাসী কার্যক্রম করছে, সেটা পরিহার করে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন।

আরএফকেএইচআরের ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে যাদের ব্যাপারে উদ্বেগ জানানো হচ্ছে, সেটা কি বিরোধী দলকে বোঝানো হচ্ছে— এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড বলছে, তাদের আমি সন্ত্রাসী বলছি। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যাদের আমরা ধরেছি তাদের সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ততা আছে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে হয়রানি করছি না।

বিবৃতিতে মানবাধিকার ইস্যুতে উদ্বেগ জানানো হয়েছে— এ প্রসঙ্গে প্রশ্ন রাখা হলে দ্বিতম পোষণ করে তিনি বলেন, আমি প্রতিবেদন দেখি নাই। আমরা মানবাধিকারে বাংলাদেশ আদর্শ। আপনি অন্যান্য দেশের সঙ্গে যদি তুলনা করেন, আমরা একটা আদর্শ দেশ। গাজায় কী ধরনের মানবাধিকার হচ্ছে? এমনকি অন্যান্য উন্নত দেশেও লোকজন ক্লাবে-স্কুলে মেরে ফেলে। আমাদের এখানে বিনা বিচারে কাউকে মারা হয় না।

আমাদের কাছ থেকে অন্যান্য মানবাধিকার এবং ন্যায়বিচারের বিষয়ে শিক্ষা নেওয়া দরকার বলেও মন্তব্য করেন ড. মোমেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page