October 13, 2026, 11:29 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

আমাদের উদ্যোক্তাদের সফলতা দেখে অনেক দেশ অনুপ্রেরণা পায় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের উদ্যোক্তাদের সফলতা দেখে বিশ্বের অনেক দেশে অনুপ্রেরণা পায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার (৪ জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে পণ্যের মূল্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য ব্যবহার শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও নারী উদ্যোক্তারা এসএমই খাতে ব্যবসা করছেন, নিজেদের কাজ করছেন। তাদের এসব কাজের স্বীকৃতি দিতে, সেগুলোকে পরের ধাপে নিয়ে যেতে এই প্রকল্প বড় ধরনের সহায়তা করবে। আমাদের কোনো একটি পণ্যে সামান্য ভিন্নতা এনে আইপি রেজিস্টার্ড করলে সেটি কিন্তু আপনার হয়ে গেলো। সেই জায়গায় আমাদের এই প্রশিক্ষণ শুধু ঢাকায় বা কয়েকজনের মধ্যে নয়, সাবার মধ্যে ছড়িয়ে দিতে হবে কার্যকরভাবে।

শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ নীতির মধ্যে একটি আছে নারীদের ক্ষমতায়ন এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন। এটি করার জন্য আমরা প্রায় দেড় দশক ধরে যে ধরনের নীতিমালা গ্রহণ করেছি তার ফলশ্রুতিতে ওয়ার্ল্ড ইকোনমির গবেষণায় বাংলাদেশ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম এবং সারা বিশ্বের মধ্যে দশম স্থান অর্জন করেছে। আমাদের আরও অনেক কিছু করার আছে। শুধু তাই নয়, আমাদের অন্য উদ্যোক্তাদের সফলতা দেখে বিশ্বের অনেক দেশ অনুপ্রেরণা পায়, এলডিসির বিভিন্ন বৈঠকে আমরা সেটি দেখি।

তিনি আরও বলেন, আমরা সবাই মিলে কাজ করে সামনের দিনে নারীর ক্ষমতায়নে বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে যাবো, যাতে গোটা বিশ্ব আমাদের কাছ থেকে শিখতে পারে। আমাদের অর্থনীতিতে নারীরা যে অবদান রাখছেন সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page