October 9, 2026, 7:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আমাদের এখান থেকে বেরিয়ে যা চোর ; তোর মুখোশ খুলে পড়েছে !: ট্রাম্পকে মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল-সম্পদ দখলের কাজে মাদক পাচারের অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করায় মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছেন।

ভেনেজুয়েলার প্রধান নির্বাহীর শুক্রবারের এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার একটি তেল ট্যাংকার আটকের ঘোষণা দেওয়ার কয়েকদিন পর এসেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেছিলেন, “আমরা ভেনেজুয়েলার উপকূলে একটি ট্যাংকার আটক করেছি, বিশাল ট্যাংকার, খুব বড়, আসলে তা সর্বকালের বৃহত্তম।” তেল ট্যাংকারটি খুব শিগগিরই স্থলভাগে নোঙ্গর করবে বলে ট্রাম্প আশা প্রকাশ করেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মাদুরো বলেছেন, “মুখোশ পড়ে গেছে”, তিনি জোর দিয়ে বলেন যে ক্যারিবিয়ান অঞ্চলে সাম্প্রতিক মার্কিন পদক্ষেপগুলোর পেছনের আসল উদ্দেশ্য হল ভেনেজুয়েলার তেল। “বিষয়টি মাদক পাচার নয়। এটি সেই তেল যা তারা চুরি করতে চায়,” তিনি আরও বলেন যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো ভেনেজুয়েলার অপরিশোধিত তেল, পিচ এবং গ্যাসের মজুদের পিছনে লেগেই ছিল।

সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে তিনি বলেন, “চোর, এখান থেকে চলে যাও।”

মাদুরো ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন,। তিনি ভেনেজুয়েলার জনগণের প্রতিরোধের প্রশংসা করে তাদেরকে “সাহসী, উদ্ভাবনী এবং অগ্রণী” বলে মন্তব্য করেছেন। ভেনিজুয়েলা  কখনও আত্মসমর্পণ করবে না বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মাদুরো বলেছেন, তেলের কারণে যুদ্ধ নয়, রক্তপাত নয়!

কারাকাস সরকার দেশটির তেল-ট্যাংকার দখলের মার্কিন পদক্ষেপকে আন্তর্জাতিক দস্যুবৃত্তি বলে তীব্র নিন্দা জানিয়েছে। এর আগে গত মাসে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সিএনএন-কে দেয়া এক সাক্ষাতকারে বলেছিলেন মার্কিন সরকার মাদক চোরাচালানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে যে সামরিক তৎপরতা শুরু করেছে ভেনেজুয়েলার কাছে ও ক্যারিবিয় অঞ্চলে তার আসল লক্ষ্য হল ভেনেজুয়েলার বিপুল তেল-সম্পদ দখল করা, মাদক-নিয়ন্ত্রণ নয়।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page