February 19, 2026, 4:11 am
শিরোনামঃ
বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে ;  রোজা শুরু আগামীকাল বৃহস্পতিবার দ্রুত পৌর-সিটি ও উপজেলা নির্বাচন আয়োজন : স্থানীয় সরকার মন্ত্রী মব পুরোপুরি বন্ধ ; তবে যৌক্তিক দাবিতে মিছিল করা যাবে :  স্বরাষ্ট্র মন্ত্রী জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা চাঁদপুরে অসহায় ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ যশোরে যুবকের পেটে মিলল ২ হাজার ২০০ পিস ইয়াবা
এইমাত্রপাওয়াঃ

আমাদের প্রত্যয় সব অপশক্তিকে দমন করা : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের প্রত্যয় হচ্ছে দেশবিরোধী সব অপশক্তিকে দমন করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন হাছান মাহমুদ।

তিনি বলেন, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, যারা আমাদের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সেই জামায়াতে ইসলামী, তাদের বংশধর, বিএনপির যেসব নেতা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা ও বিএনপি দলগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের প্রত্যয় হচ্ছে, দেশবিরোধী সব অপশক্তিকে দমন করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া।

‘আমাদের স্বপ্নের ঠিকানা হচ্ছে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে পরিপূর্ণভাবে একটি উন্নত দেশে রূপান্তর করা। প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটালে রূপান্তর করেছেন। এখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা, এটি হচ্ছে আমাদের স্বপ্ন।’

স্বাধীনতার পাঁচ দশক পরেও স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মন্তব্য করে মন্ত্রী বলেন, তারা বিদেশিদের কাছে দেশ সম্পর্কে নানা ধরনের ভুল তথ্য দিচ্ছে। দেশে-বিদেশে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ। গত চৌদ্দ বছরে অভাবনীয় উন্নতি করেছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, বলেন হাছান মাহমুদ।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page