September 11, 2026, 9:15 pm
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

আমাদের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে : ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয়, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। সোমবার (১৬ অক্টোবর) দিল্লিতে সফররত বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে ভারতের অবস্থান তুলে ধরেন তারা।

বাংলাদেশের বিরোধী দলগুলোর তত্ত্বাবধায়ক সরকার দাবির প্রসঙ্গে বাগচী বলেন, ‘বাংলাদেশের সংবিধানে যা বলা আছে, হয়তো সেটাই হবে। বাংলাদেশের বিষয়ে সে দেশের জনগণই সিদ্ধান্ত নেবে। আমরা চাই, বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। আমাদের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে।’

ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ না পাওয়ার ক্ষেত্রে ভারতের বিরোধিতা ছিল না বলে উল্লেখ করে তিনি আরও বলেন, এসব তথ্য যারা ছড়ায় তারা ব্রিকসের সম্প্রসারণ প্রক্রিয়া জানে না।

বাংলাদেশকে এগিয়ে নিতে চায় ভারত। তারই অংশ হিসেবে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে বাংলাদেশকে বিশেষভাবে আমন্ত্রণ দেশটি।বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন মাত্রায় এগোচ্ছে উল্লেখ করে দেশটির এক যুগ্ম সচিব স্মিতা পান্থ বলেন, দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় এগোচ্ছে।

উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের ৪৬টি প্রকল্প চলমান রয়েছে এবং ৬৪টি ক্ষুদ্র বিনিয়োগও আছে উল্লেখ করেন স্মিতা পান্থ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page