March 12, 2026, 11:35 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

আমি রাজনৈতিক আক্রোশের শিকার : ট্রাইব্যুনালে হাসানুল হক ইনু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নিজেকে রাজনৈতিক আক্রোশের শিকার বলে দাবি করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বলেছেন, ‘আমি রাজনৈতিক আক্রোশের শিকার। গায়েবি মামলার ঝড়ে আক্রান্ত। আল্লাহর পরে আপনি (বিচারক) বিচারকারী, আপনি ন্যায়বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ।’

জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাসহ ৮টি অভিযোগের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু দোষ স্বীকার করবেন কিনা—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ দলটির চার নেতার বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। হানিফের মামলার ওপেনিং স্টেটমেন্ট ২৫ নভেম্বর এবং ইনুর মামলার ওপেনিং স্টেটমেন্ট ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এদিন, ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে করা ৮টি অভিযোগের মধ্যে ২টি অভিযোগের বিস্তারিত পড়েন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘এখানে কয়েকটা অভিযোগ একই রকমের ঘটনা হওয়ায় আমরা রিপিটেশন এড়াতে বাকি ৬টি অভিযোগ পড়বো না। এ সময় ট্রাইব্যুনাল ইনুকে দাঁড়াতে বলেন। পরে ইনু বলেন, ‘এখানে যে অভিযোগগুলো পড়া হয়েছে আমি সবগুলো শুনিনি। তখন চিফ প্রসিকিউটর বলেন, ‘উনাকে চার্জের কপিটা দিলে উনি পড়তে পারবেন।’ তখন ইনু বলেন, ‘আমি ট্রাইব্যুনালের কিছু কথা শুনেছি এবং আমার আইনজীবী মাধ্যমে কিছু জেনেছি। আমি যা বুঝলাম তা হচ্ছে—আপনারা (ট্রাইব্যুনাল) আমার আবেদনটি গ্রহণ করছেন না।’

তখন ট্রাইব্যুনাল বলেন, ‘হ্যাঁ, আমরা আপনার আবেদনটি রিজেক্ট করেছি, আপনি দোষ স্বীকার করবেন কিনা এটি বলুন।’ তখন ইনু বলেন,  ‘আমি কয়েকটা কথা বলে এর উত্তর দিতে চাই।’ এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘এটির সুযোগ নেই, আপনি আইনজীবী নিয়োগ করেছেন, যা বলার উনার মাধ্যমে বলবেন।’ তখন ইনু বলেন, ‘প্রধান উপদেষ্টা দুইবার বলেছেন, আমাদের দেশে গায়েবি মামলা হচ্ছে। আইন উপদেষ্টাও গায়েবি মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সিএমএম কোর্টে আমার বিরুদ্ধে ৬০টি মামলা চলমান রয়েছে। আমি বলবো, আমি রাজনৈতিক আক্রোশের শিকার। গায়েবি মামলার ঝড়ে আক্রান্ত। আল্লাহর পরে আপনি (বিচার) বিচারকারী, আপনি ন্যায়বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page