October 14, 2026, 10:15 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

আমেরিকায় আবারো গুলিবর্ষণ ; আট বছরের শিশুসহ ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টোনে এক ব্যক্তি গুলি চালিয়ে তার পাঁচ প্রতিবেশীকে হত্যা করেছে। এরমধ্যে আট বছরের একটি শিশু রয়েছে।

হত্যাকারী তার বাড়ির উঠানে দাঁড়িয়ে রাইফেল থেকে গুলি ছুঁড়ছিল। গুলির বিকট আওয়াজে বিরক্ত হয়ে পাশের বাড়ির লোকজন তাকে গুলি ছোঁড়া বন্ধ করতে বললে তাতে ক্ষিপ্ত হয়ে ওই রাইফেল দিয়ে সে প্রতিবেশীদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। গুলিতে আহত আট বছরের শিশুটিকে হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
টেক্সাসের সেন জ্যাসিনটো কাউন্টি শরিফের কার্যালয় এই খবর নিশ্চিত করেছে। শেরিফ কার্যালয় বলছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হিউস্টোনের ৫০ মাইল উত্তর-পূর্বে ক্লিভল্যান্ডের একটি বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন। তাদের মৃতদেহ দোতলার বেডরুমে পড়ে থাকতে দেখা যায়। সেখানে দুটি শিশুকে জীবিত পাওয়া গেছে।
শেরিফ গ্রেগ ক্যাপার্স বলেন, তিনি ধারণা করছেন সম্ভবত ওই দুই নারী শিশু দুটিকে বাঁচিয়ে রাখতে গিয়ে নিজেরা গুলিতে মারা গেছেন। গুলির্বষণে আরো তিন বক্তি আহত হন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page