April 6, 2026, 9:05 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার কাছে নিষিদ্ধ ক্ল্যাস্টার বোমা চেয়েছে ইউক্রেন : মার্কিন কংগ্রেস সদস্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশ সেনাদের ওপর নিক্ষেপ করার জন্য ইউক্রেন আমেরিকার কাছে নিষিদ্ধ ক্ল্যাস্টার বোমা চেয়েছে বলে জানিয়েছেন দু’জন মার্কিন আইন প্রণেতা।

মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সদস্য জ্যাসন ক্রো এবং অ্যাডাম স্মিথ বলেছেন, কিয়েভকে ক্ল্যাস্টার বোমা সরবরাহ করতে হোয়াইট হাউজকে রাজি করানোর জন্য কংগ্রেস সদস্যদের অনুরোধ জানিয়েছে ইউক্রেন সরকার।

বার্তা সংস্থা রয়টার্স আজ (বুধবার) এ খবর জানিয়ে বলেছে, ইউক্রেন সরকার ড্রোনের সাহায্যে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ল্যাস্টার বোমা নিক্ষেপ করতে চায়। এছাড়া, ইউক্রেন তার গোলন্দাজ ইউনিটের জন্য এরইমধ্যে ১৫৫ মিলিমিটার ক্ল্যাস্টার শেল দেয়ার জন্য আমেরিকাকে অনুরোধ করেছে।

বিশ্বের ১২০টিরও বেশি দেশ ক্ল্যাস্টার বা গুচ্ছ বোমা নিষিদ্ধ করেছে। এই বোমা কোথাও নিক্ষেপ করা হলে তা থেকে অসংখ্য ছোট ছোট বোমা বের হয়ে বিস্তীর্ণ এলাকার মানুষকে নির্বিচারে হত্যা করতে পারে। বিশেষ করে যুদ্ধের সময় এই বোমা বেসামরিক লোকজনের জীবন বিপন্ন করে তোলে।

মার্কিন দুই আইন প্রণেতা আরো বলেছেন, ইউক্রেন আমেরিকার কাছে ড্রোন ব্যবহার করে আকাশ থেকে নিক্ষেপযোগ্য এমকে-২০ ধরনের ক্ল্যাস্টার বোমা চায়। তারা জানান, গত মাসে তারা যখন মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানিতে গিয়েছিলেন তখন ইউক্রেনের কর্মকর্তা এ ব্যাপারে হোয়াইট হাউজের অনুমোদন নিতে তাদেরকে অনুরোধ জানিয়েছেন।  কিয়েভ মনে করছে, পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে ক্ল্যাস্টার বোমা ব্যবহার করতে পারলে তারা যুদ্ধে বেশ খানিকটা এগিয়ে যেতে পারবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page