October 15, 2026, 7:36 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার জর্জিয়া কারাগারে জীবন্ত মানুষকে খেয়ে ফেলেছে ছারপোকা

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কারাগারে জীবিত এক ব্যক্তিকে পোকামাকড় ও বিছানার ছারপোকা খেয়ে ফেলেছে। কারাবন্দি অবস্থায় মারা যাওয়া ওই বন্দির পরিবারের আইনজীবী এই অভিযোগ করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

লাশন থম্পসন নামের ওই ব্যক্তিকে ছোট এক অপরাধের দায়ে অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়েছিল। কর্মকর্তারা তাকে মানসিকভাবে অসুস্থ বলে বিচার করার পর ফুলটন কাউন্টি কারাগারের মনোরোগ বিশেষজ্ঞ শাখায় পাঠিয়ে দিয়েছিলেন।

পারিবারিক আইনজীবী মাইকেল ডি হার্পার থম্পসনের ছবি প্রকাশ করেছেন। এতে থম্পসনের পুরো শরীর ছারপোকায় ঢাকা দেখা যায়।

এই ঘটনায় ফৌজদারি তদন্তের আহ্বান জানিয়েছেন আইনজীবী মাইকেল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, এই ঘটনায় একটি মামলা বিচারাধীন রয়েছে।

এক বিবৃতিতে হার্পার বলেছেন, ‘থম্পসনকে পোকামাকড় এবং বিছানার ছারপোকা জীবিত খেয়ে ফেলার পর কারাগারের নোংরা একটি কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে।’

‘থম্পসনকে যে কারাগারে রাখা হয়েছিল তা অসুস্থ প্রাণীর জন্যও উপযুক্ত ছিল না। এটা তার প্রাপ্য ছিল না।’

ফুলটন কাউন্টির মেডিক্যাল পরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারের তিন মাস পর থম্পসনকে গত বছরের ১৯ সেপ্টেম্বর কারাগারে তার কক্ষ থেকে নিশ্চল অবস্থায় পাওয়া যায়। স্থানীয় পুলিশ ও চিকিৎসা কর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তাকে মৃত ঘোষণা করা হয় বলে মার্কিন দৈনিক ইউএসএ টুডের প্রতিবেদনে জানানো হয়েছে।

আইনজীবী হার্পার বলেন, কারাগারের রেকর্ডে দেখা যায়, আটক কর্মকর্তা এবং চিকিৎসা কর্মীরা থম্পসনের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বলে লক্ষ্য করেছিলেন। কিন্তু তারা তাকে সহায়তা বা সহায়তার ব্যবস্থার মতো কোনও পদক্ষেপই নেননি।

মেডিক্যাল পরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের মনোরোগ ওয়ার্ডে থম্পসনের কক্ষে ‘ছারপোকার ব্যাপক উপদ্রব’ ছিল। তবে থম্পসনের শরীরে আঘাতের কোনও স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি।

প্রতিবেদনে তার মৃত্যুর কারণ অজ্ঞাত বলে তালিকাভুক্ত করা হয়েছে।

  • প্রাণঘাতী হতে পারে বিছানার ছারপোকা?

আইনজীবীর প্রকাশিত ছবিগুলোতে থম্পসনের একটি অসুস্থ ছবি আঁকা দেখা যায়। যার মুখ এবং ধড় ছারপোকায় ঢাকা।

কেনটাকি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ও ছারপোকা বিশেষজ্ঞ মাইকেল পটার বলেন, ছবিগুলোতে কারাগারের কক্ষের অবস্থা অত্যন্ত ‘ভয়াবহ’ দেখা যায়।

বিবিসিকে তিনি বলেন, ‘আমি কুড়ি বছরের বেশি সময় ছারপোকা মোকাবিলায় কাজ করেছি। কিন্তু এমন পর্যায়ের কোনও কিছু আমি কখনই দেখিনি।’

বিছানার ছারপোকার কামড় সাধারণত প্রাণঘাতী হয় না। তবে কিছু বিরল ক্ষেত্রে দীর্ঘসময় ধরে ব্যাপক পরিমাণে ছারপোকার উপদ্রবের কারণে গুরুতর রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। আর তখন যদি চিকিৎসা না নেওয়া হয়, তাহলে তা প্রাণঘাতী হতে পারে।

পটার বলেন, ‘বিছানার ছারপোকা রক্ত খায় এবং বিছানায় অনেক বেশিসংখ্যক ছারপোকা থাকলে সেগুলো অনেক বেশি পরিমাণে রক্ত খেয়ে ফেলে। তবে চরম ক্ষেত্রে আক্রান্তরা অ্যালার্জির মতো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করতে পারেন এবং তারা অ্যানাফিল্যাকটিক শকে চলে যেতে পারেন; যা শেষ পর্যন্ত প্রাণঘাতীও হতে পারে।’

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page