March 31, 2026, 10:15 am
শিরোনামঃ
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনা বাতিল করা ছাড়া উপায় ছিল না : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক ‘নিউ স্টার্ট’ চুক্তির আওতায় পরিদর্শন সংক্রান্ত আলোচনা বাতিল করে দেয়া হয়েছে জানিয়েছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে পরমাণু বিষয়ক আলোচনা বাতিল করে দেয়া ছাড়া মস্কোর সামনে অন্য কোনো পথ ছিল না।

তিনি মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের বলেন, আলোচনায় রাশিয়া পরস্পরের পরমাণু স্থাপনা পরিদর্শন আবার শুরু করার প্রস্তাব দিলেও আমেরিকা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে চায়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই চুক্তি ব্যবহার করে আমেরিকা সুবিধাজনক অবস্থানে থাকতে চায়, কিন্তু আমেরিকান অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেসব পরমাণু অস্ত্র আছে সেগুলো পরিদর্শনের অধিকার থেকে রাশিয়াকে বঞ্চিত করেছে।

রিয়াবকভ বলেন, আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করলেও তা শোনার বিন্দুমাত্র আগ্রহ ওয়াশিংটন দেখায়নি। কাজেই অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, আলোচনা বন্ধ করে দেয়া ছাড়া আমাদের সামনে অন্য কোনো পথ খোলা ছিল না। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ‘কৌশলগত স্থিতিশীলতা’ নিয়ে কথা বলতে চেয়েছি কিন্তু আমেরিকা তাতে আগ্রহ দেখায়নি।

আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনা স্থগিত করে দেয়ার আরেকটি কারণ হিসেবে রিয়াবকভ ইউক্রেন পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা জারি করেছে তা দুই দেশের মধ্যকার পরিস্থিতি বদলে দিয়েছে।

২০১১ সালে রাশিয়া ও আমেরিকা নিজেদের পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত করার লক্ষ্যে ‘স্টার্ট’ চুক্তি সই করে। এরপর থেকে প্রতি বছর দু’দেশের কর্মকর্তারা ওই চুক্তি বাস্তবায়নের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন। চলতি বছরের আলোচনা ২৯ নভেম্বর থেকে মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রিয়াবকভের বক্তব্যে মনে হচ্ছে চলতি বছরের আলোচনা আর অনুষ্ঠিত হবে না।

আজকের বাংলা তারিখ



Our Like Page