October 8, 2026, 4:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি তেলের ফিলিং স্টেশনগুলোতে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের মজুত, বিক্রয় ও সার্বিক কার্যক্রম ঠিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনের জন্য আলাদা আলাদা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলো হলোঃ-

মেসার্স অনিক ফিলিং স্টেশন, মহেশপুর পৌরসভা — জনাব মোঃ নজরুল ইসলাম (উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস)

ইউনুস ফিলিং স্টেশন, খালিশপুর — জনাব মিয়া মোঃ আরিফুজ্জামান (প্রকল্প অফিসার, বিআরডিবি)

মেসার্স এনএন ফিলিং স্টেশন, ফতেপুর — খাঁন মোঃ তহিদুল ইসলাম (শাখা ব্যবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক, মহেশপুর)

নেপা কুল্লাহ সাহেব পাড়া ফিলিং স্টেশন— জনাব মোঃ রাকিব আহম্মদ (উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস)

জাবেদা ফিলিং স্টেশন, বাঁশবাড়ীয়া — জনাব মোঃ আমির হোসেন (উপজেলা একাডেমিক সুপারভাইজার, মাধ্যমিক শিক্ষা অফিস)

মেসার্স রাহিল ফিলিং স্টেশন, মান্দারবাড়িয়া— জনাব মোঃ মইনুল ইসলাম (উপজেলা আইসিটি অফিসার)

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিতভাবে তেলের মজুত, বিক্রয় ও কোনো অনিয়ম হচ্ছে কি না তা দেখবেন। সমস্যা পেলে দ্রুত ব্যবস্থা নিয়ে প্রশাসনকে জানাবেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে এই তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।



Our Like Page