April 8, 2026, 4:36 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার সঙ্গে পরমাণু যুদ্ধের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি গতকাল (বুধবার) মস্কোয় এক বক্তব্যে এ মন্তব্য করেন বলে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে।

রিয়াবকভ আরো বলেছেন, গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক নিউ স্টার্ট চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছে সেটি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে গোপনে বা প্রকাশ্যে কোনো আলোচনা হবে না। তিনি মস্কোর প্রতি ওয়াশিংটনের ‘বিদ্বেষী নীতি’র তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই মুহূর্তে ওই চুক্তিতে রাশিয়ার ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আজই পারমাণবিক যুদ্ধ বেধে যাবে কিনা সে আশঙ্কা সম্পর্কে আমি হুট করে কোনো মন্তব্য করতে রাজি নই, তবে গত কয়েক দশকের মধ্যে সে আশঙ্কা যে এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে সেকথা আমি বলতে পারি।”

তিনি একথাও বলেন যে, রাশিয়া বিশ্বকে পারমাণবিক যুদ্ধ থেকে ‘মুক্ত ও নিরাপদ’ রাখার প্রতিশ্রুতিতে অটল রয়েছে। তবে [ইউক্রেনে] রাশিয়ার সঙ্গে আমেরিকা সরাসরি সংঘাতে লিপ্ত হওয়ায় ওই প্রতিশ্রুতি কতক্ষণ রক্ষা করা যাবে সে বিষয়ে প্রশ্ন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page