April 12, 2026, 9:17 am
শিরোনামঃ
অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতে ওমান গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতে ওমানে গেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

এই সফর প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি তার এক্স পেজে দেওয়া বার্তার প্রথমেই পবিত্র কুরআনের সূরা আল-ইমরানের ১৫৯ নম্বর আয়াতের একাংশ উল্লেখ করেছেন। যেখানে বলা হয়েছে, আপনি কোন সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবেন।

এরপর বাকায়ি আরও লিখেছেন, “আমাদের সবচেয়ে অভিজ্ঞ সহকর্মীদের নিয়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে মাস্কাট যাচ্ছি। ইরানের সম্মান-দৃঢ়তা এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য আমরা সব ধরণের সক্ষমতা কাজে লাগাতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

আজই আমেরিকার একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছাবে বলে কথা রয়েছে। সেখানে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হবে।

ইরান আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা করবে না বলে এর আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page