October 11, 2026, 1:05 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের জন্য আমরা প্রস্তুত : কানাডার পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বাণিজ্য যুদ্ধ মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছেন। সম্ভাব্য এই বাণিজ্য যুদ্ধকে তিনি কয়েক দশকের মধ্যে সর্ববৃহৎ বাণিজ্য যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন।

আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। শপথের আগেই তিনি ঘোষণা করেছেন, তার নয়া সরকারের অর্থনৈতিক ও পররাষ্ট্র নীতির অংশ হিসেবে কানাডার পণ্য আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে মেক্সিকো, চীন এবং অন্যান্য শরিকদের ওপরও শুল্ক আরোপ করা হবে।

আমেরিকার স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিনীরা আমাদের বিরুদ্ধে একটা বাণিজ্য যুদ্ধ শুরু করতে যাচ্ছে।

জোলি বলেন, ট্রাম্প যদি নতুন শুল্ক আরোপের হুমকি বাস্তবায়ন করেন তাহলে তা কানাডার ভোক্তা সমাজ ও কর্মসংস্থানের ওপর বড় প্রভাব ফেলবে। এ অবস্থায় ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপ মোকাবেলায় একাধিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিয়ে রেখেছে।

এদিকে, কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার নবগঠিত কানাডা-মার্কিন সম্পর্ক কাউন্সিলের এক সভায় একই রকম মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প যদি কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি বাস্তবায়ন করেন তবে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপ দেখতে চাই না আমরা। তবে প্রয়োজনে কানাডা জাতীয় ভাবে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে।

কানাডার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page