October 10, 2026, 4:44 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার সঙ্গে মৈত্রী ভেঙে রাশিয়া থেকে জ্বালানী তেল কিনছে জাপান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকা এবং তার পশ্চিমা মিত্র দেশগুলোর বেধে দেয়া দাম লঙ্ঘন করেই রাশিয়া থেকে তেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল রোববার এই খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা মিলে রাশিয়ার তেলের দাম প্রতিব্যারেল সর্বোচ্চ ৬০ ডলার ঠিক করে দিয়েছিল এবং শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি সেভেন তা অনুমোদন করে। কিন্তু জাপান তার তেল চাহিদা পূরণ করার জন্য এখন আর সেই দামের তেল কেনার জন্য বসে না থেকে রাশিয়া থেকে বেশি দামেই তেল কিনবে।

অবশ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, রাশিয়া থেকে বেশি দামে তেল কেনার ব্যাপারে জাপানকে সম্মতি দিয়েছে খোদ মার্কিন সরকার। এ প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে রাশিয়া থেকে তেল নিলে জাপান জোরালোভাবে ইউক্রেনকে আর সমর্থন দিতে পারবে না।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপের অনেক দেশ রাশিয়া থেকে তেল ও গ্যাসের আমদানি কমিয়ে দিলেও জাপান সারা বছর রাশিয়া থেকে তার চাহিদামতো গ্যাস আমদানি করেছেন। জাপান হচ্ছে জি-সেভেন এর একমাত্র সদস্য দেশ যারা ইউক্রেনে মারণাস্ত্র পাঠায়নি।

এরইমধ্যে গত রোববার ওপেক প্লাস নতুন করে তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। এতে যেমন আন্তর্জাতিক বাজারে তেলের ঘাটতি দেখা দেবে তেমনি দামও বেড়ে যাবে। সেক্ষেত্রে রাশিয়া হতে পারে জাপানের জন্য তেল আমদানির নির্ভরযোগ্য দেশ।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page