September 20, 2026, 1:41 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা এখন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগীর মতো : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ এখন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগীর মতো।

তিনি গতকাল (শনিবার) তার নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখা এক বার্তায় এ কথা বলেছেন।তিনি ঐ পোস্টে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং বিচার বিভাগের কঠোর সমালোচনা করেছেন।

ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন, ‘আমাদের দেশটা ভেতর থেকে অসুস্থ হয়ে পড়েছে, ঠিক যেন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু ব্যক্তির মতো। কুটিল এফবিআই, তথাকথিত বিচার ও গোয়েন্দা বিভাগ, ডেমোক্রেটিক পার্টি ও পুরো রাষ্ট্র ব্যবস্থার সব অংশ ক্যান্সারে আক্রান্ত।’

তিনি অতীতের মতো আবারও দাবি করেছেন যে, গত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া ছিল অস্বচ্ছ। এই কারণেই মানুষ ওয়াশিংটনে প্রতিবাদ করেছিল বলে তিনি উল্লেখ করেন।

২০২০ সালের নির্বাচনের পরপরই ভোট জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন স্থানে সহিংসতা চালায় ট্রাম্প সমর্থকেরা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page