March 27, 2026, 6:31 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা ও মিত্র দেশগুলোর নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল ইরান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২২ সালে বিদেশি মদদে চাপিয়ে দেয়া দাঙ্গার দায়ে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্র দেশগুলো নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।

গতকাল (শুক্রবার) আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের কয়েক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।  দাঙ্গার সময় ‘দমন অভিযান কিংবা দাঙ্গার চিত্র ভুলভাবে উপস্থাপনের’ দায়ে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

শুক্রবারই দিনের শেষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ওইসব নিষেধাজ্ঞাকে ‘অগঠনমূলক আচরণ’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এসব নিষেধাজ্ঞায় পশ্চিমা দেশগুলোরই স্বার্থ ক্ষুণ্ন হবে।

কানয়ানি বলেন, নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে পাশ্চাত্যের উচিত সভ্য ইরানি জাতির সঙ্গে পারস্পরিক সম্মান এবং যৌথ নিরাপত্তা ও স্বার্থের ভিত্তিতে আচরণ করা।

২০২২ সালের সেপ্টেম্বরে হিজাব না পরার কারণে ইরানে আটক মাহসা আমিনি নামক এক নারী পুলিশি হেফাজতে থাকা অবস্থায় হাসপাতালে মারা গেলে দাঙ্গা শুরু হয়। ওই মৃত্যুর জন্য পুলিশি নির্যাতনের অভিযোগ উঠলেও পরে তদন্তে দেখা যায়, অসুস্থতার কারণে আমিনির মৃত্যু হয়েছে; নির্যাতনের কারণে নয়। ইরান জোর দিয়ে বলে আসছে, মাহসা আমিনির মৃত্যুর ঘটনার অপব্যবহার করে বিদেশি মদদে গত বছরের দাঙ্গা ছড়িয়ে দেয়া হয়েছিল।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page