April 28, 2026, 8:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মাগুরার বালিদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যর জমি দখলের অভিযোগ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা-দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার মধ্যে  পরমাণু হামলার মহড়া চালালো উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তার জবাবে উত্তর কোরিয়া পরমাণু হামলার মহড়া চালিয়েছে। উত্তর কোরিয়া এই মহড়ার নাম দিয়েছে ‘ঝলসিত পৃথিবী’।

আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পিপলস আর্মির জেনারেল স্টাফ বলেছেন, দক্ষিণ কোরিয় ভূখণ্ডকে দখলদারিত্ব মুক্ত করার লক্ষ্যে দেশের পুরো সামরিক বাহিনী এই মহড়ায় অংশ নিয়েছে। তিনি বলেন, বুধবার রাতে শত্রুর কল্পিত গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার এবং দক্ষিণ কোরিয়ার মিলিটারি গ্যাংস্টারদের অপারেশনাল এয়ারফিল্ডে কৌশলগত পরমাণু হামলার মহড়া চালানো হয়।
উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি ট্যাক্টিক্যাল ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয় এবং যে দ্বীপকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সেগুলো ভূমি থেকে ৪০০ মিটার ওপরে সঠিকভাবে বিস্ফোরিত হয়। ভূমি থেকে ৪০০ মিটার উপরে বিস্ফোরিত হবে বলে আগে থেকে ঠিক করা হয়েছিল।
উত্তর কোরিয়ার এ মহড়ায় পিয়ংইয়ং কীভাবে একটি সম্ভাব্য যুদ্ধের কল্পনা করে যাতে পরমাণু অস্ত্র দিয়ে দক্ষিণের ওপর আঘাত হানা হয় এবং দক্ষিণাঞ্চলে শত্রুর যেকোনো আক্রমণ মোকাবিলার জন্য উত্তর কোরিয়ার সেনারা ছুটে যায়- বিবৃতিতে তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page