September 27, 2026, 3:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা-ব্রিটেন-ইসরাইলের জন্য বড় ধরনের বিস্ময় অপেক্ষা করছে : ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্কিন-ব্রিটিশ জোটকে সতর্ক করে দিয়ে বলেছেন যে আগামী দিনগুলো শত্রুদের জন্য অপ্রত্যাশিত বিস্ময়ে পূর্ণ হবে।

ন্যাশনাল স্যালভেশন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আল-আতাফি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইসরাইলের জোটকে সতর্ক  করে দিয়ে বলেছেন,  তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়া একটি দুঃস্বপ্নে পরিণত হবে যা তাদের নিরাপত্তাকে বিপন্ন করে তুলবে। আমরা আমাদের শত্রুদের সতর্ক করে দিচ্ছি যে আগামী দিনগুলো তাদের জন্য এমন চমক নিয়ে আসবে যা তারা প্রত্যাশাও করতে পারছে না।

এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত বছর ১০ জানুয়ারি প্রধান কারণ উল্লেখ না করেই লোহিত সাগরে হামলার বিষয়ে ইয়েমেনের আনসারুল্লাহর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের প্রস্তাবিত ২৭২২ নম্বর প্রস্তাবটি পাস করে। জাতিসংঘের ওই প্রস্তুাব গৃহীত হওয়ার একদিন পর যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডসহ আরও ৮টি দেশ মিলে ইয়েমেনে আনসারুল্লাহর অবস্থানে হামলা চালায়। ওয়াশিংটনের সবুজ সংকেতে গাজায় ইহুদিবাদী ইসরাইল বর্বরোচিত বোমা হামলা শুরু করে। গাজায় নিরিহ ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে ইসরাইলগামী যেকোনো জাহাজে হামলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইয়েমেন।

ইয়েমেনি সেনাবাহিনীর বাহিনী প্রতিশ্রুতি দিয়েছে যতক্ষণ না ইসরাইলি সরকার গাজায় তাদের হামলা বন্ধ না করবে তারা এই সরকারের জাহাজ বা দখলকৃত অঞ্চলের জন্য পাড়ি দেয়া জাহাজগুলোর ওপর আক্রমণ চালিয়ে যাবে। ইয়েমেনি সেনাবাহিনী জোর দিয়ে বলেছে যে এডেন উপসাগর এবং লোহিত সাগরে অন্যান্য জাহাজ অবাধে এবং বিনামূল্যে চলাচল করতে পারবে এবং তারা সম্পূর্ণ নিরাপত্তা উপভোগ করবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page