April 11, 2026, 6:16 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

আম রপ্তানি বাড়াতে জাতিসংঘের খাদ্য-কৃষি সংস্থার কাছে খাদ্যমন্ত্রীর সহায়তা কামনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আম রপ্তানি বাড়াতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তা কামনা করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বাংলাদেশ সচিবালয়ে খাদ্যমন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াওকুন শি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ আহবান জানান।
সাক্ষাৎকালে তারা দেশের খাদ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও দেশের ফলমূলের আন্তর্জাতিক বাণিজ্যকরণ নিয়ে আলোচনা করেন।
খাদ্যমন্ত্রী বলেন, দেশে বছরে প্রায় ২৫ লাখ টন আম উৎপাদন হয়। কিন্তু উৎপাদনের তুলনায় রপ্তানির পরিমাণ অনেক কম। এ কারণে আম রপ্তানি বাড়াতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তা চাওয়া হয়েছে।
দানাদার খাদ্য উৎপাদনে বাংলাদেশ সয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এছাড়া ফলমূল ও সবজি উৎপাদনেও অনেক এগিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ড. জিয়াওকুন শি বলেন, সারা বিশ্বে খাদ্য নিরাপত্তা জোরদার করতে খাদ্য ও কৃষি সংস্থা কাজ করছে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এফএও-এর সহযোগিতা অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page