April 7, 2026, 11:56 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যবসায়ী ও করদাতাদের সুবিধার্থে চলতি ২০২২-২৩ অর্থবছরের আয়কর বিবরণী দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার এনবিআর এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
আদেশে এনবিআর জানিয়েছে-জনস্বার্থে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী দাখিলের সময় ৩০ নভেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।
এদিকে আজ সকালে জাতীয় আয়কর দিবসের আলোচনায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ব্যবসায়ীদের দাবি ও জনগণের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ লাইনে যেন দাঁড়িয়ে থাকতে না হয় এজন্য সবাইকে ডিসেম্বরের প্রথমদিকে রিটার্ন জমা দেওয়ার অনুরোধ করেন তিনি।
করোনা মহামারি বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারাদেশে ৩১টি করাঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি করাঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়েছে। বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) রয়েছেন। গতকাল পর্যন্ত প্রায় ২২ লাখের মতো রিটার্ন জমা পড়েছে বলে জানা গেছে।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ ৩০ নভেম্বর। রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ফলে এবার অন্তত ৫০ লাখ রিটার্ন জমা পড়বে বলে আশা করছে এনবিআর।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page