August 11, 2026, 7:36 pm
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আরও একটি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এবার আরেকটি ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নিয়ম না মানার জন্য একাধিক ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে আরবিআই। এরই পরিপ্রেক্ষিতে সমবায় এই ব্যাংকের লাইসেন্স বাতিল করে আরবিআই।

আরবিআই এই কো-অপারেটিভ ব্যাংক কে শুধুমাত্র নন-ব্যাংকিং প্রতিষ্ঠান হিসাবে কাজ করার নির্দেশ দিয়েছে। গত ২৭ জুন থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।

আরবিআই বলছে, মহালক্ষ্মী কো-অপারেটিভ লিমিটেড, ধারওয়াদ, কর্ণাটককে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইনের ধারা ৫(বি) এর অধীনে অবিলম্বে কার্যকর-সহ নগদ আমানত গ্রহণ করা ছাড়া বাকি ব্যাংকিং কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে গ্রাহকদের জমানো টাকার কোনো সমস্যা হবে না।

এর আগে গত এপ্রিলে আরবিআই আদুর কো-অপারেটিভের আরবান ব্যাংকের ব্যাংকিং লাইসেন্স বাতিল করেছিল। এটিকে শুধুমাত্র একটি এনবিএফসি হিসাবে কাজ করার অনুমতি দিয়েছিল।

এদিকে, আরবিআই চলতি আর্থিক বছরে নয়টি ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে। সম্প্রতি সাতটি সমবায় ব্যাংককে জরিমানা করেছে।

জরিমানা করা ব্যাংকগুলো হলো- টেক্সটাইল ট্রেডার্স কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, উজ্জয়িনী নাগরিক হাকরি ব্যাংক, পানিহাটি কো-অপারেটিভ ব্যাংক, দ্য বেরহামপুর কো-অপারেটিভ আরবান ব্যাংক, সোলাপুর সিদ্ধেশ্বর সহকারী ব্যাংক, উত্তরপ্রদেশ কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড এবং উত্তরপাড়া কো-অপারেটিভ ব্যাংক।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page