February 16, 2026, 3:14 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ’লীগ নেতাকর্মীরা ; টিআইবির প্রতিবেদন তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ নির্বাচন পরবর্তী ১১ দলীয় জোটের প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি আজ আইজিপির পদত্যাগের খবর সঠিক নয় : পুলিশ হেডকোয়ার্টার্স মুকুলে ভরে উঠছে রাজশাহীর আমবাগান ;  ভালো ফলনের আশা টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করেছে জামায়াত-শিবির কর্মীরা খুলনায় পতাকা উত্তোলনের পর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন টাঙ্গাইলে জামায়াতের অফিসে আগুন ; ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা
এইমাত্রপাওয়াঃ

আরব আমিরাতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) অতিক্রম করেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, শনিবার (১৫ জুলাই) চলতি গ্রীষ্মে প্রথমবারের মতো তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দুপুর আড়াইটার দিকে আবুধাবির বাদা দাফাসে (আল ধাফরা অঞ্চল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। সেদিন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, সম্প্রতি আংশিক মেঘলা আবহাওয়া ও মাঝারি বাতাস প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে।

গরমের বিষয়টি বিবেচনায় নিয়ে ‘মিড ডে ব্রেক’ নামে একটি নিয়ম চালু করেছে আমিরাত সরকার। এ নিয়ম অনুযায়ী, দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা জায়গায় বা সরাসরি সূর্যের আলোতে কাজ করা থেকে বিরত থাকতে হবে।

নিয়ম অমান্য করে কেউ যদি শ্রমিকদের ওই সময়ের মধ্যে কাজ করাতে বাধ্য করেন, তাহলে ওই মালিককে ৫ হাজার দিরহাম জরিমানা করা হবে। আর নিষিদ্ধ সময়ের মধ্যে একাধিক কর্মীকে কাজ করানো হলে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হবে।

দেশটির চিকিৎসকরা বলেছেন, গরম ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে যথাসম্ভব বাড়ির ভেতরে থাকতে হবে। সরাসরি সূর্যের তাপের নিচে যাওয়া যাবে না ও সরাসরি সূর্যের আলোর নিচে গিয়ে করতে হয়, এমন কাজ এড়িয়ে চলতে হবে।

‘বাইরে যাওয়ার প্রয়োজন হলেও ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরতে হবে। পাশাপাশি সানস্ক্রিন লাগাতে হবে, সানগ্লাস পরতে হবে ও সঙ্গে পানি রাখতে হবে।’ সূত্র: খালিজ টাইমস

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page