October 11, 2026, 8:39 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

আরব আমিরাতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরের দিকে আজমানের একটি আবাসিক প্রকল্পের টাওয়ার-২ আকাশচুম্বী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আজমান পুলিশের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ভবনের একপাশে লেগে যাওয়া আগুনের লেলিহান শিখা নিচ তলা থেকে একেবারে ওপরের তলা পর্যন্ত পৌঁছে গেছে।

পরে দেশটির জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অগ্নিকাণ্ডে ভবনের ধ্বংসাবশেষ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ভবন থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের আমিরাতের পরিবহন কর্তৃপক্ষের দেওয়া সাতটি বাসে করে আজমান ও শারজাহর হোটেলে নিয়ে যাওয়া হয়।

আজমান পুলিশের ডিরেক্টর-জেনারেল অব পুলিশ অপারেশনস ব্রিগেডিয়ার আবদুল্লাহ সাইফ আল মাতরুশি খালিজ টাইমসকে বলেন, দুর্ঘটনাস্থলে একটি ভ্রাম্যমান পুলিশ স্টেশন বসানো হয়েছে। ভবনের বাসিন্দাদের ক্ষয়ক্ষতির হিসেব-নিকেশ ও অন্যান্য ব্যবস্থা নেওয়ার জন্য সেখানে পুলিশ কাজ করছে।

তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা কী ঘটেছে সে বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

বিবিসির তথ্য অনুযায়ী, ২০১৬ সালে আজমানের একই প্রকল্পের দুটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই সময়ও সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। তবে বেশ কয়েকজনকে শ্বাসকষ্ট ও জখমের জন্য চিকিৎসা দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page