September 28, 2026, 9:08 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আরাভের ফাইল আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ মিশন : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফেরাতে তার ফাইল সত্যায়িত করে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ মিশন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

সাংবাদিকরা আরাভের দেশে ফেরানোর অগ্রগতি জানতে চাইলে মুখপাত্র জানান, আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার জন্য যে ফাইল বা কাগজপত্রগুলো রয়েছে, সেগুলো সত্যায়িত করে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ মিশন।

আরাভ সংশ্লিষ্ট কোনো অগ্রগতি থাকলে পরবর্তী সময়ে গণমাধ্যমকে জানানোর কথা বলেন মুখপাত্র সেহেলী সাবরীন।

আজকের বাংলা তারিখ



Our Like Page