April 2, 2026, 12:26 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রাতে চুয়াডাঙ্গায় বাঁধভাঙা উল্লাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আতশবাজি, পটকা, মিছিল, নাচ, ভুভুজেলা বাঁশির আওয়াজ ও পতাকা নিয়ে মোটরসাইকেলের শোডাউনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বিশ্বকাপ বিজয় উদযাপন করছেন আর্জেন্টিনার সমর্থকেরা।

বিশ্বজয়ী আর্জেন্টিনার উচ্ছ্বসিত সমর্থকেরা ‘মেসি, মেসি’ বলে স্লোগানও দেন।

কাতার বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। দুই দলের মধ্যে তুমুল লড়াইয়ের পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত চুয়াডাঙ্গার বাসিন্দারা।

এসময় আতশবাজিতে রঙিন হয়ে ওঠে গোটা চুয়াডাঙ্গা।

রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে আর্জেন্টিনার সমর্থকদের জয়োল্লাসে প্রকম্পিত হয়ে ওঠে গোটা নগরী। শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আর্জেন্টিনা সমর্থকরা কেউ বিশাল পতাকা নিয়ে, কেউ ঢোল পিটিয়ে, কেউবা বাদ্য বাজিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।

কোথাও কোথাও বের হয় মোটরসাইকেল শোভাযাত্রাও।

আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে দলটির কয়েক হাজার সমর্থক সবচেয়ে বড় মিছিল বের করে বড় বাজারের শহীদ হাসান চত্তর থেকে। ভুভুজেলা নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন নানা বয়সের মানুষ।

মফিজুর রহমান নামে এক সমর্থক বলেন, আর্জেন্টিনার জয়ে উল্লাস করছি। ম্যারাডোনা যুগ শেষ হবার পর আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল স্বপ্ন চলে গিয়েছিল হিমঘরে। সুদীর্ঘ ৩৬ বছর অপেক্ষা শেষে আবারও সেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করলেন লিওনেল মেসি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page