October 18, 2026, 11:23 am
শিরোনামঃ
গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে দুর্বৃত্তরা আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। নিহত আফছার সরদার কাজি সরদারের ছেলে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে আফছার সরদারের চিৎকারে পার্শ্ববর্তীরা এগিয়ে আসেন। তাকে হাত-পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখতে পান। মুমূর্ষ অবস্থায় তাকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ পরে লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে দুই রাজনৈতিক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। প্রতি বছরই ঘুঘুদহ গ্রামে রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যা ঘটেছে। তারা আশঙ্কা করেছেন, এই হত্যাকাণ্ডের পর এলাকায় লুটপাটের ঘটনাও ঘটতে পারে।

নিহতের মা আবেদা খাতুন বলেন, আমার ছেলে সহজ সরল, সে কাজ ছাড়া কিছু বুঝতো না। যারা তাকে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

স্থানীয় আব্দুল করিম জানান, আফছার ভালো মনের মানুষ ছিলেন, কারো সাথে দ্বন্দ্ব ছিল না। মনে হচ্ছে তাকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে হত্যার মূল রহস্য জানা যাবে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page