March 11, 2026, 8:15 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আর্থিক চাপে থাকা শিক্ষার্থীদের ঋণ মওকুফের আবেদন গ্রহণ বন্ধ করলো যুক্তরাষ্ট্র  সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক চাপে থাকা শিক্ষার্থীদের ঋণ মওকুফ করতে প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনা আটকে দিয়েছেন দেশটির একটি কেন্দ্রীয় আদালত। ফলে বিচারকদের নির্দেশে এ ধরনের আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার। একটি সরকারি ওয়েবসাইটে নোটিশের বরাতে শনিবার (১২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে নিয়োগপ্রাপ্ত টেক্সাসের একজন বিচারক গত বৃহস্পতিবার রায় দিয়েছেন, শিক্ষার্থীদের কয়েকশ কোটি ডলারের ঋণ মওকুফ করার বিষয়ে বাইডেনের পরিকল্পনাটি বেআইনি। তাকে অবশ্যই এই পরিকল্পনা থেকে সরে আসতে হবে।

এরই মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে বাইডেন প্রশাসন। তবে আদালতের নির্দেশক্রমে শিক্ষার্থীদের ঋণ মওকুফ আবেদন গ্রহণও বন্ধ রেখেছে তারা।

সরকারি নোটিশে বলা হয়েছে, শিক্ষার্থীদের ঋণ মওকুফে আমাদের কর্মসূচি বন্ধের আদেশ জারি করেছেন আদালত। ফলস্বরূপ, এই মুহূর্তে আমরা আর কোনো আবেদন নিচ্ছি না। আমরা (আদালতের) সেই আদেশ বাতিলের চেষ্টা করছি। আপনি যদি আগেই আবেদন করে থাকেন, আমরা সেটি রেখে দেবো।

বাইডেনের ঘোষণার পর যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ৬০ লাখ শিক্ষার্থী ঋণ মওকুফের জন্য আবেদন করেছিলেন। দেশটির শিক্ষা দপ্তর এরই মধ্যে ১ কোটি ৬০ লাখের মতো আবেদন মঞ্জুরও করেছে।

তবে আপিলের রায় বাইডেন প্রশাসনের পক্ষে যাবে, আপাতত তেমন সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। কারণ এর শুনানি অনুষ্ঠিত হবে নিউ অরলিন্স-ভিত্তিক ৫ম ইউএস সার্কিট কোর্ট অব আপিলের তিন বিচারকের প্যানেলে। এই আদালতে রক্ষণশীল বিচারকদের প্রভাব বেশি, যারা আগেও বাইডেনের বিভিন্ন সিদ্ধান্তে বাধা দিয়েছেন।

আদালতের ১৬ জন সক্রিয় বিচারকের মধ্যে মাত্র চারজন ডেমোক্র্যাট প্রেসিডেন্টের নিয়োগ দেওয়া। আর ছয়জনকে নিয়োগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টের নিয়োগ দেওয়া মার্কিন জেলা বিচারক মার্ক পিটম্যান বলেছেন, বাইডেনের এই কর্মসূচি ‘কংগ্রেসের আইন প্রণয়ন ক্ষমতার একটি অসাংবিধানিক অনুশীলন’।

ধারণা করা হচ্ছে, মামলাটি শেষপর্যন্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পযন্ত গড়াতে পারে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে গত বৃহস্পতিবার বলেছেন, শিক্ষা দপ্তর আবেদনের তথ্যগুলো রেখে দেবে, যেন আদালতে জয়ী হলে সেটি দ্রুত প্রক্রিয়াকরণ করা যায়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page