October 12, 2026, 10:36 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইইউ প্রাক-নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দলের সঙ্গে ইসির বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশে পর্যবেক্ষণ মিশন প্রেরণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আট সদস্যের নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে তারা বৈঠক করেন।

এর আগে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ইসির সভাকক্ষে ইসি সচিবালয়ের যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) মো. মঈন উদ্দীন খানের নেতৃত্বে ইসির চার কর্মকর্তার সঙ্গে তারা বৈঠক করেন।

আট সদস্যের ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলেরি।

বৈঠক শেষে ইসি ও ইইউ প্রতিনিধি দলের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

তবে বৈঠকে অংশ নেওয়া ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ইইউ নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দল মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের পরিবেশ, ইসির প্রস্তুতি ও সক্ষমতা, এবং ইসি নিরপেক্ষভাবে কাজ করছে কি না-এসব বিষয়ে জানতে চায়। তারা নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

এরপর তারা রংপুর ও চট্টগ্রামে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মাঠপর্যায়ের অবস্থা জানার জন্য। এ বিষয়ে তারা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে নিজ নিজ হেডকোয়ার্টারে প্রতিবেদন পাঠাবেন।

ইসির কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, সার্বিক পরিবেশ পর্যালোচনা করে ইইউ বাংলাদেশে পর্যবেক্ষণ মিশন প্রেরণ করবে।

তারা আরও জানান, ইইউ প্রাক-নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করছে। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী তথ্য-অনুসন্ধানী দলের সুপারিশের ভিত্তিতে নির্বাচনকালীন সময়ে ইইউ বাংলাদেশে সম্ভাব্য পর্যবেক্ষণ মিশন প্রেরণের বিষয়টি বিবেচনা করবে।

এর আগে বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল ২২ সেপ্টেম্বর ইসি কার্যালয়ে আসবেন। তারা একজন নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন। একই দিনে ইসি সচিবালয়ের কর্মকর্তা পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও তাদের বৈঠক হবে।

তিনি জানান, এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটের আগে সারা দেশে রাজনৈতিক পরিবেশ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

ইসি কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের বৈঠক দেশের নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে সহায়তা করবে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page