September 3, 2026, 11:44 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলগতভাবে ১ হাজার ৯৬৬ ; স্বতন্ত্র ৭৪৭ মনোনয়নপত্র দাখিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা পড়েছে ২ হাজার ৭১৩ জন প্রার্থীর। এরমধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৯৬৬ জন। আর স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন।

আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। অপরদিকে সংসদের বিরোধীদল জাতীয় পার্টি (জাপা) মনোনয়ন জমা দিয়েছে ২৮৬টি আসনে।

শুক্রবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায় এ তথ্য।

ইসি জানায়, ৩০০ সংসদীয় আসনে ৩০টি নিবন্ধিত দলের ১ হাজার ৯৬৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন ৭৪৭ জন।

অন্যান্য রাজনৈতিক দলের যে কয়টি আসনে প্রার্থী : তৃণমূল বিএনপি ১৫১, জাসদ ৯১, ইসলামী ঐক্যজোট ৪৫, জাকের পার্টি ২১৮, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩, কৃষক শ্রমিক জনতা লীগ ৩৪, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭, গণফ্রন্ট ২৫, গণফোরাম ৯, জমিয়তে ইসলাম বাংলাদেশ ১, ন্যাশনাল পিপলস পার্টি ১৪২, বাংলাদেশ মুসলিম লীগ ২টি আসনে প্রার্থী দেয়।

এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন ১৩, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৪৭, জাতীয় পার্টি (জেপি) ২০, বাংলাদেশ সাম্যবাদী দল ০৬, কৃষক শ্রমিক জনতা লীগ ৩৪, গণতন্ত্রী পার্টি ১২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ৬, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩, বিকল্প ধারা বাংলাদেশ ১৪ , বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ১, বাংলাদেশ জাতীয় পার্টি ১৩, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৮, বাংলাদেশ খেলাফত মজলিস ১, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ৩৭, বাংলাদেশ মুসলিম লীগ পাঁচজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

এছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৭৪, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ৫৫, বাংলাদেশ কংগ্রেস ১১৬, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ৪৯, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৮২টি আসনে মনোনয়ন দাখিল করেছে।

অন্যদিকে নিবন্ধিত যেসব দল অংশ নিচ্ছে না নির্বাচনে : বিএনপি, এলডিপি, খেলাফত মজলিস, সিপিবি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে বাংলাদেশ, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম, বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, জেএসডি (রব), বাসদ, বিজেপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন), গণফোরাম (ড. কামাল গ্রুপ) এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ (গাভী)।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page