April 6, 2026, 8:42 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহেশপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪) জানুয়ারী) সকালে মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের মিলনায়তনে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত মোট ১২০ জন প্রিজাইডিং অফিসার অংশ নেন।

প্রশিক্ষণে ভোটগ্রহণের দিন দায়িত্ব পালনের পদ্ধতি, ভোটকেন্দ্র পরিচালনা, ব্যালট পেপার ও ভোটগ্রহণ সামগ্রী ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচন সংক্রান্ত আইন ও বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন এবং মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারসহ নির্বাচন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, নিরপেক্ষতা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এই কর্মসূচি তাদের দায়িত্ব পালনে আত্মবিশ্বাস বাড়াবে এবং নির্বাচন পরিচালনায় আরো দক্ষ ও সচেতন হতে সহায়তা করবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page