September 29, 2026, 2:38 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আসন্ন পবিত্র ঈদে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশি সহায়তা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বান 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে যে কোন জরুরি প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে ৯৯৯ নম্বরে ফোন করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, ৯৯৯ জরুরি সেবা পুলিশ পরিচালিত একটি কর্মসূচি।
এই কর্মসূচির মাধ্যমে দেশের নাগরিকদের জরুরি সেবা দেয়ার উদ্দেশ্যে সম্পূর্ণ টোল ফ্রি ভাবে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করা হয়।
সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা চালু রয়েছে এই সেবা। যে কোন ল্যান্ডফোন বা মোবাইল নাম্বার থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে বাংলাদেশের নাগরিকরা জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস, পুলিশ ও অ্যাম্বুলেন্স সেবা পাবেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page