October 18, 2026, 1:18 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

আস্থা ভোটে পরাজয়ে জার্মান সরকারের পতন ; ২৩ ফেব্রুয়ারি নির্বাচন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয সরকারের পতন হয়েছে। দেশটির অর্থমন্ত্রীকে পদচ্যুত করার জের ধরে জার্মান পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে হেরে যাওয়ায় তার সরকারের পতন ঘটল।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পার্লামেন্টে আস্থা ভোটে শোলযের পক্ষে ভোট পড়েছে ২০৭টি আর বিপক্ষে পড়ে ৩৯৪টি; ভোটদানে বিরত ছিলেন ১১৬ জন সদস্য।

আস্থা ভোটে হেরে যাওয়ার পর প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার সংসদ ভেঙে দেবেন। এরইমধ্যে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি জার্মানিতে আগাম নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে।

জার্মানির কয়েকটি সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আগাম নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে রাজনৈতিক দলগুলো। নাম প্রকাশ না করার শর্তে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে একটি সূত্র জানিয়েছে, আগাম নির্বাচনের বিষয়ে ওলাফ শোলযের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি এবং বিরোধী খ্রিস্টান গণতন্ত্রী বা সিডিইউ দলের মধ্যে বোঝাপড়া হয়েছে। ওই প্রেক্ষাপটে নির্ধারণ করা হয়েছে নির্বাচনের তারিখ।

২০২১ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন জার্মানির রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতা শোলয। নির্বাচনে জয়ের পর ফ্রি ডেমোক্রেটিক পার্টি এবং গ্রিন পার্টি অব জার্মানি- এই দু’দলকে সাথে নিয়ে ত্রিদলীয় জোট সরকার গঠন করেন তিনি। তবে গত কয়েক মাস ধরে জোট শরিক গ্রিন পার্টির সাথে টানাপড়েন চলছিল শোলযের।

এই দ্বন্দ্বের জেরে গত ৭ নভেম্বর অর্থমন্ত্রী ও গ্রিন পার্টির নেতা ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করেন শোলয। কিন্তু শোলযের এই পদক্ষেপে জোট শরিকদের ঐক্যে ফাটল ধরে এবং সরকারের বিদায় নিশ্চিত হয়ে যায়।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page