November 27, 2026, 5:43 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

আহতদের চিকিৎসা-সহায়তায় দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করল সমন্বয়ক সারজিস আলম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদানে দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আমাদেরকে দায়িত্ব দেন।

শনিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ জানান।

সারজিস আলম বলেন, যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল, তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এত দীর্ঘসূত্রতা কেন? আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন।

এর আগে আরেক স্ট্যাটাসে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের মধ্যে বিভাজন দূর না হলে ফ্যাসিবাদ গোষ্ঠী সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page