October 12, 2026, 11:35 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকেআরো ১৩০ কোটি ডলারের অস্ত্র দেবে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে আরো ১৩০ কোটি ডলারের অস্ত্র দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে আমেরিকা।

গতকাল (বুধবার) পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, নতুন এই অস্ত্র প্যাকেজে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র, ট্যাংক বিধ্বংসী রকেট, ড্রোন এবং অন্যান্য অস্ত্র থাকবে।

পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনের অস্ত্র-চাহিদা পূরণ করার অংশ হিসেবে এই অস্ত্র প্যাকেজ পাঠানো হবে যাতে ইউক্রেনের সেনারা যুদ্ধক্ষেত্রে নিজেদেরকে আরো বেশি সক্ষম করে তুলতে পারে। পেন্টাগন জানিয়েছে, মার্কিন অস্ত্র কারখানা এবং মিত্রদের মাধ্যমে এইসব অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে।

এর আগে মঙ্গলবার মার্কিন চিফস অফ স্টাফের প্রধান জেনারেল মার্ক মিলি বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনারা রাশিয়ার কঠিন বাধার মুখে পড়েছে। তারা রাশিয়ার বিপুল সংখ্যক ট্যাংক মোকাবেলা করছে, পাশাপাশি রয়েছে অগণিত মাইনক্ষেত্র, বৈদ্যুতিক তার এবং বাংকার। জেনারেল মার্ক মিলি অবশ্য এও বলেছিলেন যে, ইউক্রেনের হাতে প্রচুর পরিমাণে সামরিক শক্তি রয়েছে যা এখনো ব্যবহার করা হয়নি।

এদিকে, নতুন করে সামরিক প্যাকেজ ঘোষণা করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন সরকারের ব্যাপক প্রশংসা করেছেন। তিনি এক টুইটার পোস্টে বলেছেন, আমেরিকার এই উদ্যোগের ফলে ইউক্রেনের মানুষের জীবন বাঁচবে এবং অভিন্ন বিজয় অর্জিত হবে।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page