April 12, 2026, 9:02 am
শিরোনামঃ
অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে অর্থ সহায়তার প্রশ্নে বাইডেনকে চ্যালেঞ্জ করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ইউক্রেনকে অর্থ সহায়তা দেয়ার প্রশ্নে প্রেসিডেন্ট জো বাইডেনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি গতকাল (বুধবার) এক প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেন, ইউক্রেনকে সহায়তা দেয়ার পরিবর্তে আমেরিকার সীমান্ত সুরক্ষিত করার জন্য চাপ অব্যাহত রাখবেন।

ইউক্রেনকে অর্থ সহায়তা দেয়ার বিষয়ে এক মাসের দীর্ঘ যে অচলাবস্থা দেখা দিয়েছে তা ভাঙার জন্য হাউজ স্পিকার জনসন এবং কংগ্রেসের অন্য নেতাদের হোয়াইট হাউজে ডেকে পাঠান। গতকাল বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জনসন।

রিপাবলিকানরা এর আগে বাইডেনের ১০ হাজার কোটি ডলারের বেশি বাজেটের অনুরোধ আটকে দিয়েছেল যার মধ্যে প্রায় ছয় হাজার একশ কোটি ডলার ইউক্রেনকে সহায়তা দেয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু রিপাবলিকান কংগ্রেসম্যানরা এর বিরোধিতা করে বলছেন, ইউক্রেনকে সহায়তা দেয়ার চেয়ে নিজেদের সীমান্ত সুরক্ষিত করা জরুরি। তারা আরো বলেছেন, ইউক্রেনে আমেরিকার দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো কী সে সম্পর্কে বাইডেন প্রশাসনের কাছ থেকে সুস্পষ্ট জবাব পাওয়া দরকার। এছাড়া, ইউক্রেনকে যেসব অর্থ সহায়তা দেয়া হচ্ছে তার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দিচ্ছেন রিপাবলিকানরা।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page