April 6, 2026, 2:43 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে অস্ত্র সহায়তার রুশ সতর্কতা উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে অস্ত্র সহায়তার  বিরুদ্ধে রাশিয়ার সতর্কতার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট শুক্রবার কিয়েভকে আরও ৪০০ মিলিয়ন ডলার নিরাপত্তা সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তাছাড়া মস্কোর বিরুদ্ধে ঐক্যের প্রদর্শনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজকে আমন্ত্রনও জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে রাশিয়ার আধাসামরিক বাহিনী ওয়াগনারের প্রধান ইতোমধ্যে বলেছেন, তাদের বাহিনী  ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নগরী বাখমুত ‘ব্যবহারিকভাবে ঘেরাও’ করে রেখেছে এবং মস্কোর অভিযানের পর সেখানে এখন সবচেয়ে ভয়ঙ্কর লড়াই সংঘঠিত হচ্ছে । খবর এএফপি’র।
ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা মস্কোর সামরিক হামলা মোকাবেলা এবং এমনকি কিয়েভের ভূমি পুনরুদ্ধারে সক্ষমতার চাবিকাঠি হয়ে উঠেছে। তবে ক্রেমলিন বলেছে এই ধরনের সহায়তা শুধুমাত্র সংঘাতকে দীর্ঘায়িত করবে এবং ইউক্রেনের জনগণের জন্য দুঃখজনক পরিণতি বয়ে আনবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনকে সামরিক সাহায্য সহায়তাকারি দেশগুলির অর্থনীতির ওপর একটি বড় বোঝা চাপিয়ে দিয়েছে এবং জার্মানিসহ এই দেশগুলির নাগরিক কল্যাণের ওপর  নেতিবাচক প্রভাব ফেলেছে।
তবে, ওয়াশিংটন রাশিয়ার সতর্কতা উপেক্ষা করে, কিয়েভে রুশ সেনা ও তাদের  সরবরাহ লাইন ধ্বংসে সক্ষম হিমারস প্রিসিশন রকেট সিস্টেমসহ গোলাবারুদ সমৃদ্ধ নতুন নিরাপত্তা প্যাকেজ ঘোষণা করেছে। ইউক্রেনে ট্যাঙ্ক সরবরাহ নিয়ে বাক-বিতন্ডার  পরে অংশীদারিত্ব প্রদর্শনে, বাইডেন ইউক্রেনে রুশ আগ্রসনের পর প্রথম ওয়াশিংটন সফরের জন্য  হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর শোলজকে আমন্ত্রণ জানিয়েছেন।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page