October 7, 2026, 1:26 am
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে আমেরিকার সরবরাহ করা ব্র্যাডলি ফাইটিং ভেহিকেল শতকরা ১৫ ভাগ ধ্বংস করেছে রাশিয়া : নিউ ইয়র্ক টাইমস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযানের জন্য আমেরিকা ইউক্রেনকে যে ১১৩টি ব্র্যাডলি ফাইটিং ভেহিকেল সরবরাহ করেছে তার মধ্যে ১৭টি রুশ সেনাদের হাতে ধ্বংস হয়ে গেছে। এ খবর দিয়েছে আমেরিকার প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস।

অজ্ঞাত একজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি এক প্রতিবেদনে বলেছে, নির্ধারিত সময়ের আগেই ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা অভিযান শুরু করেছে এবং এজন্য ব্র্যাডলি ফাইটিং ভেহিকেলসহ বিপুল পরিমাণে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রুশ সেনাদের হাতে ধ্বংস হয়েছে। এর অর্থ দাঁড়ায় এই কথিত পাল্টা অভিযানে ইউক্রেনকে চড়া মূল্য দিতে হচ্ছে।

নিউ ইয়র্ক টাইমস বলছে, রাশিয়ার বিস্তৃত মাইন ফিল্ডের ভেতর দিয়ে ইউক্রেনের সেনাদের অগ্রাভিযান বিশেষভাবে বিপজ্জনক হয়ে পড়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে সমতল এবং খোলা মাঠের মধ্যদিয়ে এই ঝুঁকিপূর্ণ অভিযান চালাতে হচ্ছে এবং এ পর্যন্ত ইউক্রেনের সেনারা রাশিয়ার কাছ থেকে কার্যত কোনো ভূমি উদ্ধার করতে পারেনি।

নিউ ইয়র্ক টাইমস দাবি করছে, এই যুদ্ধে রাশিয়ার কেএ-৫২ হেলিকপ্টার ইউক্রেনের সেনাদের জন্য বাড়তি ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই হেলিকপ্টার ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পাল্লার বাইরে থেকে শত্রুপক্ষের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ফলে ইউক্রেনের এই পাল্টা অভিযান কোথাও কোথাও বন্ধ করে দিতে হয়েছে। নিউ ইয়র্ক টাইমস আরো দাবি করছে, ইউক্রেনের সেনারা এখন তাদের যুদ্ধকৌশল নতুন করে নির্ধারণ করছে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জনগণকে ভিন্ন তথ্য দিচ্ছেন এবং তারা বলছেন- প্রধান যুদ্ধক্ষেত্রগুলোতে তাদের সেনারা রাশিয়ার বিরুদ্ধে এগিয়ে চলেছে।

 



Our Like Page