September 28, 2026, 2:46 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছে আমেরিকা ও মিত্র শক্তি ; রাশিয়ার দাবী তারা শিশু হাসপাতালে আঘাত হানেনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকা এবং এর মিত্র দেশগুলো ইউক্রেনে আরও পাঁচটি বিমান বিধ্বংসী ব্যবস্থা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ন্যাটো জোটের প্রতিষ্ঠা বার্ষিকীর একই সময়ে এই খবর দেওয়া হলো। পার্সটুডে’র রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন ইউক্রেন শিগগিরই বিমান বিধ্বংসী ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’-সহ মোট পাঁচটি ব্যবস্থা হাতে পাবে। আমেরিকা, জার্মানি এবং রোমানিয়া এসব বিমান বিধ্বংসী ব্যবস্থা কিয়েভের কাছে পৌঁছে দেবে।

আমেরিকা, নেদারল্যান্ডস, রোমানিয়া এবং ইউক্রেনের শীর্ষ নেতারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করে বলেছেন, নেদারল্যান্ডস চতুর্থ বিমান বিধ্বংসী ব্যবস্থা নির্মাণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ দিচ্ছে।

এদিকে, আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ কেনেডি বলেছেন, ইউক্রেনে কোনো মার্কিন সেনার উপস্থিতি গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি শত শত বিলিয়ন ডলার দেশে ফেরত আনার সময় এসেছে।

অন্যদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর রাশিয়া বলেছে- তারা এই হামলা চালায়নি, ইউক্রেনের ক্ষেপণাস্ত্রই সেখানে পড়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জোর বলেন, রুশ সশস্ত্র বাহিনী এ ধরণের স্থাপনায় হামলা করে না। ইউক্রেন সরকারের সামরিক সক্ষমতার সাথে সম্পর্কিত লক্ষ্যবস্তুকেই কেবল রাশিয়া আঘাত হানে।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, কিয়েভের শিশু হাসপাতালে যে ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে তা সম্ভবত নরওয়ের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া হয়েছিল।

তিনি বলেন, ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা করেছিল, সেই ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করতে পাল্টা আক্রমণ চালায় ইউক্রেন। ইউক্রেনের ছোড়া ঐ ক্ষেপণাস্ত্রটি গিয়ে হাসপাতালে পড়েছে। এই সংক্রান্ত প্রমাণ রয়েছে বলে তিনি জানান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছে, সেদেশে ইউক্রেনের ড্রোন হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে। ড্রোনটি বেলগোরোড প্রদেশের আকাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page