October 11, 2026, 11:05 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে আরও ২০ কোটি ৫০ লক্ষ ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে খাদ্য, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় ঘাটতি পুরণে  সহায়তা করতে যুক্তরাষ্ট্র শুক্রবার আরও ২০ কোটি ৫০ লক্ষ ডলার মানবিক সহায়তা ঘোষণা করেছে।
মার্কিন পরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, এই সহায়তা, ওই অঞ্চলের অংশীদার এনজিও গুলোর মাধ্যমে বিতরণ করা হবে। এর উদ্দেশ্য ছিল সংঘর্ষের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে যারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাদের যোগাযোগ বজায় রাখতে সহায়তা করা।
ব্লিঙ্কেন বলেন, ‘আমরা রাশিয়ার আগ্রাসন অবিলম্বে অবসানের জন্য এবং ইউক্রেনে মানবিক সহায়তা প্রদানকারীদের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার এবং যারা নিরাপদ এলাকায় যেতে চায় তাদের নিরাপদ যাওয়ার সুবিধা নিশ্চিত করার জন্য রাশিয়াকে আহ্বান জানাচ্ছি।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের হিসেব অনুসারে, ৬০ লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে এবং ৫০ লাখেরও বেশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ২ বিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা দিয়েছে।
এছাড়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের কিছু অংশে দখলদার রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তিশালী করতে ইউক্রেনকে প্রায় ৪০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page