October 10, 2026, 10:17 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে আরও ৩২৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেনের জন্য নতুন করে আরও ৩২৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই প্যাকেজের আওতায় বিভিন্ন ধরনের অস্ত্র থাকছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, নির্ভুল রকেট সিস্টেম হিমারসসহ অ্যান্টি-ট্যাঙ্ক মাইন এবং ৯০ লাখেরও বেশি ছোট অস্ত্রের গোলাবারুদ রয়েছে।

যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোকেও ইউক্রেনের প্রতি সমর্থন প্রদানের আহ্বান জানিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া।

ওই হামলার পর বিভিন্ন দেশের সমন্বয়ে দ্রুত কিয়েভকে সমর্থন দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক জোট গঠন করা হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, ইউক্রেনের জন্য এখন পর্যন্ত মোট ৩৫ দশমিক ৪ বিলিয়ন ডলার সামরিক সহায়তা ঘোষণা করা হলো।

এদিকে ইউক্রেনের রুশ-অধিকৃত খেরসন অঞ্চলের কিছু অংশ সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরকে বিরল সফর বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হচ্ছে। এর আগে গত মার্চে তিনি ইউক্রেনের আরেকটি রুশ- অধিকৃত শহর মারিউপোলে আকস্মিক সফরে গিয়েছিলেন।

ক্রেমলিন জানিয়েছে, খেরসনে সেনা কম্যান্ডারদের একটি বৈঠকে যোগ দিয়ে তাদের দেওয়া রিপোর্ট শোনেন পুতিন। এছাড়াও তিনি লুহানস্ক অঞ্চল সফর করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ক্রেমলিনের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, পুতিন হেলিকপ্টারে করে এসে খেরসন অঞ্চলের একটি কন্ট্রোল রুমে এক বৈঠকে বক্তব্য রাখছেন।

ভিডিওর আরেকটি অংশে তাকে ভিন্ন পোশাকে অধিকৃত লুহানস্কের ভস্টকে ন্যাশনাল গার্ডের হেডকোয়ার্টার সফর করতেও দেখা যায়।

গত বছর ইউক্রেনের এ দুটি অধিকৃত অঞ্চলকে রাশিয়া তার অধিভূক্ত করে নেয়। খেরসন হচ্ছে ইউক্রেনের একমাত্র আঞ্চলিক রাজধানী যা রাশিয়া ২০২২ এর ফেব্রুয়ারির অভিযানের পর দখল করতে পেরেছিল। কিন্তু বছরের শেষ দিকে রুশ বাহিনী শহরটি ছেড়ে চলে যায়। তবে শহর ত্যাগ করলেও খেরসনের কিছু অঞ্চল এখনো রুশদের দখলে আছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page