September 25, 2026, 1:49 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে আরো এফ-১৬ যুদ্ধবিমান দিল পশ্চিমারা ; জেলেনস্কির স্বীকারোক্তি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন যে, তার দেশ মার্কিন নির্মিত এফ-১৬ জঙ্গিবিমানের আরো একটি চালান হাতে পেয়েছে। ন্যাটো সদস্য ডেনমার্ক যুদ্ধবিমানের এই চালান পাঠিয়েছে বলে তিনি জানান। জেলেনস্কি বলেন, ডেনমার্ক থেকে পাঠানো এসব এফ-১৬ জঙ্গিবিমান ইউক্রেনকে রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা করতে সাহায্য করবে।

গতকাল (শনিবার) ইউক্রেনের প্রেসিডেন্ট এফ-১৬ জঙ্গিবিমানের নতুন চালান পাওয়ার কথা ঘোষণা করেন। তবে তিনি একথা পরিষ্কার করেননি যে, কতটা উন্নতমানের এবং কতগুলো বিমান তিনি হাতে পেয়েছেন। এসব বিমান এরইমধ্যে ইউক্রেনের বাহিনীতে যুক্ত করা হয়েছে কিনা তাও তিনি স্পষ্ট করেননি।

জেলেনস্কি বলেন, এর আগে ইউক্রেনের পক্ষ থেকে যেসব যুদ্ধবিমান দেয়া হয়েছিল তা রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবেলায় কাজ করছে।

ইউক্রেনের নেতা এক্স পোস্টে বলেন, “ডেনমার্ক থেকে এফ-১৬ জঙ্গিবিমানের নতুন চালান পাওয়ার পর আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হলো। এজন্য আমি ইউক্রেনের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসেনকে ধন্যবাদ জানাই।”

২০২৩ সালে মার্কিন প্রশাসন ন্যাটো মিত্রদেরকে ইউক্রেনের কাছে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার অনুমতি দেয়। ইউক্রেনের পাইলটরা যাতে এসব বিমান পরিচালনা করতে পারে সেজন্য পশ্চিমা কয়েকটি দেশ তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। গণমাধ্যমের খবর থেকে জানা যায়- পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ৮০টি যুদ্ধবিমান দেবে বলে কথা রয়েছে। এরমধ্যে শুধু ডেনমার্ক একাই ১৯টি এফ-১৬ জঙ্গিবিমান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page